বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩৭

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

পেরুর ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকা আরেকুইপায় একটি বাস গভীর খাদে পড়ে যায়। এ সময় আরও অনেকে আহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য প্রধান ওয়ালথার ওপোর্তো জানান, ঘটনাস্থলেই ৩৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাম্প্রতিক বছরগুলোতে লাতিন আমেরিকায় ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি। এ ছাড়া এটি পেরুর ইতিহাসে অন্যতম মর্মান্তিক বাস দুর্ঘটনা। আহতদের মধ্যে একজন আট মাস বয়সী শিশু ও আরও দুইজন শিশু রয়েছে।

স্থানীয় প্রশাসনের তালিকা অনুযায়ী, মোট ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ জানায়, বাসটি উপকূলীয় শহর চালা থেকে আরেকুইপা অঞ্চলের দিকে যাচ্ছিল। পথে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

স্থানীয় সরকারের প্রকাশিত ছবিতে দেখা যায়, খাদটির তলদেশে উল্টে থাকা বাসটির চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে গাড়ির যন্ত্রাংশ ও যাত্রীদের মালপত্র। দুর্ঘটনাকবলিত বাসটি লিয়ামোসাস নামের পরিবহন কোম্পানির মালিকানাধীন ছিল। কোম্পানিটি এখনও এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X