কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১০:০৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল সিটি নির্বাচনে ভোট দেননি সাদিক আবদুল্লাহ

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেননি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি ঢাকা থেকে বরিশালে যাননি। তবে তিনি কয়েকবার অনলাইন মিটিং করে তার নেতাকর্মীদের নৌকার পক্ষে ভোট দিতে বললেও তাকে নির্বাচনী প্রচারে দেখা যায়নি।

অন্যদিকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় নগরীর রূপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়রপ্রার্থী মুফতি ফয়জুল করিম।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত সকাল ১০টায় নগরীর সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

প্রসঙ্গত, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোটের ফল অনুযায়ী বরিশাল সিটির নগরপিতা হয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ। সোমবার (১২ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বরিশাল শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

তিনি জানান, নৌকা প্রতীকে আবুল খায়ের ভোট পেয়েছেন ৮৭ হাজার ৭৫২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।

এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল প্রকাশ হয়।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।

এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১১৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জনসহ মোট ১৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সিটিতে ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১০

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১১

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১২

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৩

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৪

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৫

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৬

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৭

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৮

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৯

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

২০
X