শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের নিয়ে মামলার নামে দেশে ব্যবসা শুরু হয়েছে : সারজিস আলম

মতবিনিমিয় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অন্যরা। ছবি : কালবেলা
মতবিনিমিয় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অন্যরা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নিয়ে মামলার নামে দেশে ব্যবসা শুরু হয়েছে। প্রকৃত অপরাধীদের সঙ্গে মামলায় জড়ানো হচ্ছে অনেক নিরপরাধ মানুষকে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে মতবিনিমিয় সভায় এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও অন্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার কিংবা হয়রানি না করতে অনুরোধ জানিয়ে সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো সরকারের বিভিন্ন স্তরে বসে ষড়যন্ত্র করছে। প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করছে বিভিন্ন মহল। আগামী নির্বাচন পর্যন্ত ধর্ম, বর্ণ, রাজনৈতিক সকল ভেদাভেদ ভুলে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।

দুর্নীতিগ্রস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, কেউ একজন জেলা প্রশাসক হোক, বিভাগীয় কমিশনার হোক, সচিব হোক কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হোক যদি তিনি অপরাধী হয়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, অর্থ আত্মসাতের ঘটনা থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

শরীয়তপুরের সড়কের উন্নয়নের নামে গল্প বলা হয়েছিল এ নিয়ে তা ক্ষোভ প্রকাশ করে সমন্বয়ক বলেন, আমি ভেবেছিলাম শরীয়তপুর পদ্মা সেতু সংলগ্ন জেলা হওয়ায় উন্নয়নের জোয়ারে ভেসে গেছে। কিন্তু আজ যখন সড়কের অবস্থা দেখলাম মনে হল একবার কাঞ্চনজঙ্ঘা যাচ্ছি আরেকবার হিমালয়ের দিকে যাচ্ছি। একবার কলিজা হৃদপিন্ডের জায়গায় আসে আরেকবার হৃদপিণ্ড পাকস্থলি জায়গায় চলে যায়।

তিনি আরও বলেন, এই যে সড়কের উন্নয়নের নামে গল্প বলা হয়েছিল, মেঘা প্রজেক্টের কথা বলা হয়েছিল। এই মেঘা প্রজেক্ট কতোটা কার্যকরী করা হয়েছে তা একজন মানুষ যখন পদ্মা সেতু হয়ে শরীয়তপুরে আসতে যায় তখন এর স্পষ্ট দৃষ্টান্ত দেখা যায়।

এর আগে সকাল ১০টায় শরীয়তপুর আসেন সারজিসসহ বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ১০ সমন্বয়ক। বেলা ১২টায় ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সমন্বয়করা।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X