কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মার ভাঙনে বিলীন। ছবি : কালবেলা
জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মার ভাঙনে বিলীন। ছবি : কালবেলা

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার এবার পদ্মার ভাঙনে বিলীন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টাওয়ারটি নদীতে ভেঙে পড়ে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ঈশ্বরদী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ঝুঁকি বিবেচনায় সপ্তাহখানেক আগে থেকেই ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

টাওয়ারটি পদ্মায় বিলীন হওয়ার পরও বিদ্যুৎ সঞ্চালনে কোনো অসুবিধা হচ্ছে না। তিনি বলেন, এর আগে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ হতো। এখন ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান কালবেলাকে জানান, জিও ও টিউব ব্যাগ ফেলেও টাওয়ারটি রক্ষা করা যায়নি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মায় আরও ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। মিরপুর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন তীব্র হচ্ছে।

মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা কালবেলাকে বলেন, টাওয়ারটি ভেঙে পড়ার খবর শুনেছি। তবে এতে জাতীয় বিদ্যুৎ সঞ্চালনে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ভাঙন থেকে ফসলি মাঠ ও বাড়িঘর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অবস্থান ও স্লোগান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলো হাদিকে

গোয়ালঘরে কৃষকের গরু জবাই করে রেখে গেল দুর্বৃত্তরা

নতুন গবেষণা ও পর্যবেক্ষণের ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করল ওয়াটারএইড বাংলাদেশ

নার্ভাস ছিলাম, এখন এক্সাইটেড : সাবিলা নূর

চরের মাঝে দাঁড়িয়ে আছে ২০ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়কও

শীতে ফেসপ্যাক ব্যবহারের সঠিক সময় কোনটা? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

ডিসেম্বরের ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ডলার

সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত / ‘এখন সে চলে গেছে আমিও তো শেষ হয়ে গেছি’

পিএসএলের ধাক্কায় অনিশ্চয়তায় পাকিস্তানের বাংলাদেশ সফর

১০

‘ওয়ানপ্লাস’ কারখানায় অভিযান, জরিমানা ১২ লাখ

১১

খুলনায় প্রার্থীদের পোস্টার-ব্যানার, বিলবোর্ডের ছড়াছড়ি

১২

মনোনয়ন ফরম কিনে ফেরার পথে গ্রেপ্তার হলেন যুবলীগ নেতা

১৩

জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য : হাবিব

১৪

সু চি হয়তো আর বেঁচে নেই : ছেলে কিম

১৫

লোকেশন ট্র্যাকিং ও নম্বর ফাঁস! মামুন, বান্নাহ ও চমককে প্রকাশ্যে হুমকি

১৬

মেসিকে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম টিকিট দিলেন জয় শাহ

১৭

বিশ্ববিদ্যালয় পরিষ্কার রাখতে পাবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি

১৮

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে কোটি টাকা পুরস্কার ঘোষণা রাকসু জিএসের

১৯

সিঙ্গাপুর পৌঁছেছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

২০
X