স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুলবশত’ সত্যটাই জানিয়ে দিল পাকিস্তান!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। আর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘ভুলবশত’ তাদের দলের বিশ্বকাপে অংশগ্রহণের কথা নিশ্চিত করে দিয়েছে।

পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা তা শুক্রবার এবং সোমবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন বলে জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। যদিওবা ইতোমধ্যেই শুক্রবার পেরিয়ে আজ শনিবারও শেষ হওয়ার পথে। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তারা।

তবে নিজেদের ডেডলাইনের তিন দিন আগে পিসিবি এক পোস্টে জানায়, তারা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করছে না। গতকাল (শুক্রবার) পিসিবি একটি মিডিয়া বিবৃতি দেয়। সেখানে তারা জানায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড থেকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে ভুলবশত তারা উল্লেখ করে, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না থাকার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা শ্রীলঙ্কায় দলের সঙ্গে যাবে শুধু তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলানো হবে। অথচ তারা ভুলে গেছে, এখনো তারা বিশ্বকাপে খেলার কথা নিশ্চিত করেনি।

মূল বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ‘পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাকিস্তান ১৫ সদস্যের সেই স্কোয়াড নিয়েই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে, যারা পরবর্তীতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য সফর করবে।’

ভুলটি বুঝতে পেরে পিসিবি সোশ্যাল মিডিয়া থেকে এটি মুছে ফেলে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এটি সেই গুঞ্জনকে সঠিক বলে প্রমাণ করেছে, যেখানে বলা হয়েছে যে পাকিস্তান ২ ফেব্রুয়ারি কলম্বো পৌঁছাবে এবং দুই দিন পরে সিংহলি স্পোর্টস ক্লাবে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

কালবেলা/এমএসকেএম/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X