তামজিদ হোসেন
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির হলিউড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রেক্ষাগৃহের পর্দায় নতুন বছরের ফেব্রুয়ারি মাস যেন হতে চলেছে সিনেপ্রেমীদের জন্য এক মহা উৎসব। রুদ্ধশ্বাস ডাকাতি থ্রিলার থেকে হৃদয়ছোঁয়া ক্লাসিক প্রেম, নস্টালজিক মিউজিক্যালের সুর থেকে পরিবারকে সঙ্গে নিয়ে হাসির রোল, সব স্বাদের গল্প একসঙ্গে হাজির এই এক মাসে। ভালোবাসা দিবসে তারকাবহুল আবেগী সিনেমা হোক বা মাসের শেষে শিরদাঁড়া বেয়ে ওঠা ভয়—সিনেপ্রেমীদের জন্য এই মাসটা হতে চলেছে বেশ রোমাঞ্চকর। আজকের আয়োজনে থাকছে আসন্ন সেসব সিনেমার গল্প। লিখেছেন- তামজিদ হোসেন।

ক্রাইম ১০১

বার্ট লেটন পরিচালিত এবং ডন উইন্সলোর রুক্ষ ও বাস্তবধর্মী উপন্যাস অবলম্বনে নির্মিত এই লস অ্যাঞ্জেলেস-পটভূমির থ্রিলার ছবিতে ক্রিস হেমসওয়ার্থ অভিনয় করেছেন এক উচ্চপর্যায়ের চোরের চরিত্রে, যে নিজের জীবনের শেষ ও সবচেয়ে বড় বদলে দেওয়া ডাকাতির পরিকল্পনা করছে।

কিন্তু হতাশাগ্রস্ত এক বিমা ব্রোকারের ( হ্যালি বেরি) সঙ্গে তার পথ অতিক্রম করতেই সব পরিকল্পনায় আসে অপ্রত্যাশিত মোড়। তাদের পিছু নিয়েছে এক নিরলস গোয়েন্দা, যার চরিত্রে দেখা যাবে মার্ক রাফালোকে। পাশাপাশি ছবিটিতে রয়েছে শক্তিশালী সহশিল্পীদের উপস্থিতি—ব্যারি কিওগান, জেনিফার জেসন লি, কোরি হকিন্স এবং নিক নোলটে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি।

গোট

‘এনবিএ’ এর কিংবদন্তি তারকা স্টিফেন ক্যারি অ্যানিমেশনের জগতে পা রাখছেন ‘গোট’ নামের একটি আন্ডারডগ স্পোর্টস কমেডি ছবির মাধ্যমে। পরিচালক টাইরি ডিলিহে ও অ্যাডাম রোজেটের সঙ্গে যৌথভাবে প্রযোজিত এই ছবিটি নির্মাণ করেছে সনি পিকচার্স অ্যানিমেশন। ২০২৬ সালের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য এনবিএ অল-স্টার উইকেন্ডকে সামনে রেখে ছবিটির মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি।

গল্পের কেন্দ্রে রয়েছে উইল নামের এক ছোট ছাগল, যে ‘রোরবল’ খেলায় কিংবদন্তি হওয়ার স্বপ্ন দেখে। চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন ক্যালেব ম্যাকলাফলিন। ছবির ভয়েস কাস্টে আরও রয়েছেন গ্যাব্রিয়েল ইউনিয়ন এবং স্বয়ং স্টিফেন কারি।

উদারিং হাইটস

পরিচালক এমেরাল্ড ফেনেল এবার এমিলি ব্রন্টের ক্লাসিক গল্প ‘উদারিং হাইটস’-এ এনেছেন একেবারে নতুন ও সাহসী দৃষ্টিভঙ্গি। এই সর্বশেষ রূপান্তরে ক্যাথরিন আর্নশ’ চরিত্রে অভিনয় করছেন মার্গোট রবি এবং রহস্যময় ও বিষণ্ন হিথক্লিফের ভূমিকায় জ্যাকব এলোরদি। ছবিটির প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন রবি। এই সিনেমা প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠকদের মুগ্ধ করে রাখা আবেগ, অবসেশন ও প্রতিশোধের তীব্র রসায়নকে গভীরভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি।

এপিক : এলভিস প্রিসলি ইন কনসার্ট

হলিউডের খ্যাতনামা নির্মাতা বাজ লুরম্যান আবারও ফিরে আসছেন সংগীতের কিং এলভিস প্রিসলিকে ঘিরে নির্মিত এক অনন্য সিনেম্যাটিক অভিজ্ঞতা নিয়ে। তার নতুন চলচ্চিত্র ‘এপিক’ দর্শকদের নিয়ে যাবে এলভিসের ১৯৭০-এর দশকের লাস ভেগাস রেসিডেন্সির ঝলমলে দিনে। এই ছবির বিশেষ আকর্ষণ হলো এতদিন হারিয়ে যাওয়া লাইভ পারফরম্যান্সের ফুটেজ এবং দুর্লভ আর্কাইভ অডিও, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি।

এপিক-এ এলভিস প্রিসলির জীবন ও ক্যারিয়ারের গল্প শোনানো হয়েছে ভিন্ন ধারায়—নিজের কণ্ঠ ও পারফরম্যান্সের মধ্য দিয়েই যেন কিং নিজে নিজের গল্প বলছেন। সম্প্রতি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার হয় এবং সেখানে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।

সফল সেই প্রদর্শনীর পর এবার ছবিটি চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আইম্যাক্স ফরম্যাটে। বিশাল পর্দা ও উন্নত সাউন্ডের মাধ্যমে দর্শকরা এলভিসের লাইভ পারফরম্যান্সের শক্তি, আবেগ ও জাদু উপভোগ করতে পারবেন একেবারে সামনের সারির অভিজ্ঞতায়।

স্ক্রিম ৭

ঘোস্টফেস আবারও আতঙ্ক ছড়াতে ফিরছে—আর এই প্রত্যাবর্তন আরও বিশেষ, কারণ ফ্র্যাঞ্চাইজির মূল রূপকার কেভিন উইলিয়ামসন প্রথমবারের মতো পরিচালকের আসনে বসছেন। বহু প্রতীক্ষিত এই কিস্তিতে নেভ ক্যাম্পবেল ফের সিডনি প্রেসকটের চরিত্রে, নিজের পুরোনো ভয়ের মুখোমুখি হতে প্রস্তুত। কার্পেন্টার সিস্টারদের অনুপস্থিতিতে গল্প এগোলেও, পরিচিত মুখ হিসেবে কোর্টনি কক্সের প্রত্যাবর্তন ভক্তদের জন্য বাড়তি চমক। তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন একেবারে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীরা।

সব মিলিয়ে এটি ‘স্ক্রিম’ সিরিজের জন্য এক ধরনের হোমকামিং—যা প্রতিশ্রুতি দিচ্ছে শুরুর দিনের সেই টানটান উত্তেজনা, রক্তশীতল সাসপেন্স আর চেনা আতঙ্কের নতুন রূপ। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ আটক ৪

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

বিশ্ব পরিবেশ দিবস আজ

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

১২

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৩

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

১৪

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

১৫

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

১৬

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

১৭

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

১৮

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

১৯

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

২০
X