কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, জানা গেল নিহতের সংখ্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে শনিবার একটি বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের দাবি যে বিস্ফোরণে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

ইরানি গণমাধ্যমগুলো বলছে, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। মন্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও তাৎক্ষণিক যোগাযোগ করা যায়নি।

এদিকে পৃথক এক ঘটনায় ইরাক সীমান্তবর্তী আহভাজ শহরে গ্যাস বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে। এ ঘটনারও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

রয়টার্সকে দুজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, শনিবারের এসব বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল, যখন দেশজুড়ে বিক্ষোভ দমন এবং পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

এর আগে গত ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের দিকে একটি ‘নৌবহর’ পাঠানো হচ্ছে। একাধিক সূত্র শুক্রবার জানায়, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলাসহ বিভিন্ন বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন।

শনিবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় নেতারা ইরানের অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে অস্থিরতা উসকে দিচ্ছেন এবং দেশকে ভাঙনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X