আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের পাশে না থাকার ঘোষণা এনসিপির

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলমসহ নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলমসহ নেতারা। ছবি : কালবেলা

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১১ দলীয় জোট প্রার্থী জুবাইরুল হাসান আরিফ। কিন্তু এ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের । তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা কালাবিবির দীঘির মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ, সদস্য ইরফান মাহমুদ, মো. আকাশ নুর, জহির উদ্দিন চৌধুরী হিমেল, আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন, আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ জাফর ইসলাম চৌধুরীসহ এনসিপির নেতারা।

এনসিপি নেতা জুবাইরুল আলম বলেন, চট্টগ্রামে একটি মাত্র আসন এনসিপিকে জোট থেকে দেওয়া হলেও এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচন করছেন। এ আসন থেকে জুবাইরুল হাসান আরিফ নির্বাচন করলেও জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচন থেকে সরে যাননি। এতে করে এনসিপির প্রার্থীর পক্ষে নামেননি জামায়াতের নেতাকর্মীরা। তাই ওই আসনে এনসিপির পক্ষে কাজ শুরু না করা পর্যন্ত আনোয়ারা-কর্ণফুলী আসনে জামায়াতের সঙ্গে কাজ করবে না এনসিপি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াত সরে না গেলে আমরাও আনোয়ারা-কর্ণফুলী আসনে জামায়াতের পাশে থাকব না। এ ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা আশা করছি।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গণি বলেন, আমরা বিষয়টি এখনো অবগত নই, চট্টগ্রাম-৮ আসনের সঙ্গে চট্টগ্রাম-১৩ আসনের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে পরে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেব।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X