সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক বজ্রপাত শুরু হলে এ তিন উপজেলায় পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, জৈন্তাপুর উপজেলায় দুপুর ১২টার দিকে বজ্রপাতে জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫) মারা যান। নাহিদ বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল, আর আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। বজ্রপাত তাদের ওপরে পড়লে ঘটনাস্থলে তারা প্রাণ হারান।

অন্যদিকে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন হলেন লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (৩০)। অন্যজন কানাইঘাট পৌরসভার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামে বজ্রপাতে মারা যান নেজামুল হক (২০। স্থানীয়রা জানান, নেজামুল দুপুর সাড়ে ১২টায় নিজের খামার থেকে হাস নিয়ে পাশের হাওরে যাচ্ছিলেন। বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, কানাইঘাটে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকতে হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

১০

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১১

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১২

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৩

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৪

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৫

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৭

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৮

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৯

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

২০
X