শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আদালতের হাজতখানা থেকে পালাল রিমান্ডের আসামি

আদালতের হাজতখানা থেকে পালিয়েছে লাল দাগ চিহ্নিত আসামি রাজু। ছবি : কালবেলা
আদালতের হাজতখানা থেকে পালিয়েছে লাল দাগ চিহ্নিত আসামি রাজু। ছবি : কালবেলা

শেরপুরে জাল টাকার মামলার রিমান্ড মঞ্জুর হওয়া এক আসামি শেরপুর আদালতের হাজতখানা থেকে পালিয়েছে। এ ঘটনায় শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা জজ আদালত ভবনের নিচে অবস্থিত হাজতখানা থেকে পালিয়ে যায় আসামি।

আসামির নাম রাজু আহমেদ (২৫)। তিনি নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার ফুলহাড়ি ও বাকাকুড়া এলাকায় জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় হাতেনাতে পুলিশের কাছে ধরা পরে পলাতক রাজু আহমেদসহ তিনজন। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় জাল টাকা হেফাজতে রাখা ও কারবারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা হয়।

ওই মামলায় মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী জিআর আমলী আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করে। এতে উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ।

পরে বিকেল ৪টার দিকে ওই ৩ আসামিকে আদালত থেকে কোর্ট হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পরই রাজু ও শাহিন কৌশলে পালানোর সময় শাহিনকে আটক করা হলেও রাজু পালিয়ে যায়।

শেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, রিমান্ড শুনানির পর তিনজনকেই হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় আসামি বাবু অসুস্থতার কথা জানালে হাজতখানার দরজার তালা খুলে তার সঙ্গে এসআই আব্দুল বারী কথা বলতে যায়। এ সময় রাজু আহমেদ ও শাহিন নামে দুজন হাজতখানা থেকে দৌঁড়ে পালায়। পরে শাহিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আলাদা একটা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে একজন উপপরিদর্শক, একজন সহকারী উপপরিদর্শক ও একজন কনস্টেবল। ঘটনার পর থেকেই পালিয়ে যাওয়া আসামি রাজু আহমেদকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

১০

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

১১

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

১২

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

১৩

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১৪

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

১৫

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

১৬

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

১৭

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

১৮

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

১৯

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

২০
X