চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত সদস্য নিহত

কক্সবাজারে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত সদস্য নিহত

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে সশস্ত্র ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে চকরিয়া থানার ওসি জাবেদ মাহামুদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন : বিজিবি-স্থানীয়দের সংঘর্ষে টেকনাফে নিহত ১

এর আগে বুধবার (২ আগস্ট) দিনগত রাত তিনটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছাড়া-মগনামা সড়কের ডেঙ্গাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়ার পর বিকেলে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো বলে নিশ্চিত করেছেন ডিউটি অফিসার গোলাম সরওয়ার। পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাত ৩টার দিকে চকরিয়াধীন হারবাং ফাঁড়ির পুলিশের এসআই মহসিন ও চার থেকে পাঁচজন পুলিশ টহল ডিউটিতে ছিলেন। এ সময় সশস্ত্র ডাকাতরা পুলিশের গাড়িকে যাত্রীবাহী গাড়ি মনে করে আগে হঠাৎ হানা দেয়। এ সময় পুলিশ সদস্যরা কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ডাকাত দল পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে পুলিশ নিরুপায় হয়ে এর জবাবে পাল্টা গুলি চালায়। কিছু সময় উভয়ের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তবে তার পরিচয় জানা যায়নি।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X