গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

ময়মনসিংহের গৌরীপুরে গোবিন্দ জিউর মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। ছবি : কালবেলা
ময়মনসিংহের গৌরীপুরে গোবিন্দ জিউর মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে পৌরশহরের গোবিন্দ জিউর মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গোবিন্দ বাড়ি জিউর মন্দিরে এসে প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, সদস্য সচিব জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. মোজাফফর হোসেন ও সদস্য জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক সুস্মিতা পাইক উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ, গৌরীপুর থানার ওসি মো. মির্জা মাযহারুল আনোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, মধ্যবাজার পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত চন্দ্র সাহা প্রমুখ।

প্রসঙ্গত, গৌরীপুর মধ্যবাজার পূজামণ্ডপ কমিটির উদ্যোগে পৌরশহরের মধ্যবাজার এলাকায় অস্থায়ী মণ্ডপ তৈরি করে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব আয়োজন করা হয়। মণ্ডপের প্রতিমা বানানো হয় পৌরশহরের গোবিন্দ জিউর মন্দিরে। গত ২৬ সেপ্টেম্বর ওই মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মধ্যবাজার পূজামণ্ডপ কমিটির সভাপতি রঞ্জিত সাহা বাদী হয়ে থানায় মামলা করেন। এরই মধ্যে পুলিশ উপজেলার সদর ইউনিয়নের গজন্দর গ্রামের আব্দুল হান্নানের ছেলে ইয়াসিন মিয়া (১৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে। পরিবারের দাবি ইয়াসিন প্রতিবন্ধী। সে সরকারি ভাতা পায়। উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুবও তার প্রতিবন্ধী ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১০

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১১

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১২

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৩

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৪

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৫

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৬

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৭

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৮

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৯

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

২০
X