বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৫

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি। ছবি : কালবেলা
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি। ছবি : কালবেলা

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাতে সদর থানার পুলিশ তিনজন ও ডিবি পুলিশ দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, ১০ নম্বর নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার ও ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা।

জানা গেছে, গত ১৪ আগস্ট বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি মামলা করা হয়। এ মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।

বরগুনা ডিবির ওসি বশিরুল আলম বলেন, একটি পুরাতন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গত ১৪ আগস্টের দায়ের করা একটি মামলার তদন্তে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় পৌরশহরের উকিলপট্টি এলাকায় অভিযান চালিয়ে সাইমুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলায় পুলিশ তিনজন ও ডিবি দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, গ্রেপ্তার পাঁচ আসামিকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১০

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১১

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১২

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৩

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৪

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৫

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৬

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৭

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৯

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

২০
X