টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০২:২৬ এএম
অনলাইন সংস্করণ

টেকনাফে অপহরণ ও ডাকাতির অভিযোগে দুজন গ্রেপ্তার

অপহরণ ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা
অপহরণ ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা

টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে দুজন গ্রেপ্তার হয়েছেন। তাদের অপহরণ ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য বলে দাবি পুলিশের।

রোববার (৬ অক্টোবর) বিকেলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুজন হলেন সোহেল ও আব্দুল্লাহ।

জানা যায়, গত ২০ জুলাই সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ঢালা রোড থেকে মোহাম্মদ ইয়াছিন (২১) নামের এক যুবককে অপহরণ করা হয়। অজ্ঞাতনামা আসামিরা ইয়াছিনকে অপহরণের পর তার বাবার মোবাইল নম্বরে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে ইয়াছিনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ভিকটিমকে মুক্ত করা হয়। আসামিদের নাম-ঠিকানা জানা না থাকায় মামলা করতে দেরি হয়।

অপহরণের কয়েক মাস পর, গত পাঁচ অক্টোবর ভিকটিম বাহারছড়া এলাকার শীলখালীতে আসামি সোহেলকে চিনতে পারলে তার নাম-ঠিকানা সংগ্রহ করে বাহারছড়া তদন্ত কেন্দ্রে তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে সোহেলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল নিজের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আরও জানান যে, তার সহযোগী ছিলেন আব্দুল্লাহসহ আরও ৯-১০ জন। সোহেলের দেওয়া তথ্য মতে পুলিশ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X