কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

রংপুর জেলার কাউনিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে মানসিক ভারসাম্যহীন স্বামী। শুক্রবার (৪ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার কূর্শা ইউনিয়নের ধর্মেশ্বর মহেশা ড্রাইভার পাড়ায় ঘটনাটি ঘটে।

নিহত স্ত্রীর নাম শুভা রাণী (৪৪) আর স্বামীর নাম রবীন্দ্রনাথ (৫০) ড্রাইভার পাড়ার গৌরাঙ্গ চরণের ছেলে। শনিবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে পারিবারিক কলহের জেরে মানসিক রোগী স্বামী রবীন্দ্রনাথের সঙ্গে স্ত্রী শুভা রাণীর ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায়ে রবীন্দ্র ঘরে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ছুরির আঘাতে গুরুতর জখম হন স্ত্রী শোভা রাণী। তাদের ঝগড়া ও চিৎকারে ছুটে আসে রবীন্দ্রনাথের ছোট ভাই চেতনা এবং চচাতো ভাই গোলাপ চন্দ্রসহ কয়েকজন‌ এলাকাবাসী। মানসিক ভারসাম্যহীন রবীন্দ্রনাথের হাতে ধারালো ছুরি দেখে ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস না পেলেও ভাবিকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই চেতনা গুরুতর জখম হয়।

পরে এলাকাবাসী ছুরির আঘাতে জখম হওয়া শুভা রাণী ও আহত চেতনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে শুভা রাণীর মৃত্যু হয় এবং আহত চেতনা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলেও জানা যায়।

এদিকে স্ত্রীকে ছুরি দিয়ে গুরুতর জখম করে ভোরেই বাড়ির গোয়ালঘরে ঢুকে দরজা আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী রবীন্দ্রনাথ। খবর পেয়ে আজ সকাল ৭টার দিকে কাউনিয়া থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

নিহতদের ছেলে উজ্জল চন্দ্র বলেন, বাবা দুই তিন বছর ধরেই পাগল। মাঝেমধ্যেই এ রকম করত। কিন্তু গতকাল রাতে হঠাৎ মাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপ দিতে থাকে। মাকে বাঁচাতে গিয়ে আমার চাচা ও আরও বেশ কয়েকজন আহত হন। বাবাকে কন্ট্রোল করতে না পেরে আমরা রাতেই ৯৯৯ কল দিয়েছিলাম। বাবার হাতে ধারালো দা থাকায় আমরা তার সামনে যেতে পারি নাই।

রংপুর জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি (সি সার্কেল) হোসাইন মোহাম্মাদ আবু রায়হান জানান, এ রকম একটি ঘটনা শুনে আমরা সকালেই ঘটনাস্থলে ছুটে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X