সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১০:০৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধার আদালতেও জামিন পাননি সাবেক হুইপ গিনি

আদালতে নেওয়া হয় মাহাবুব আরা বেগম গিনিকে। ছবি : কালবেলা
আদালতে নেওয়া হয় মাহাবুব আরা বেগম গিনিকে। ছবি : কালবেলা

ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে আদালতে তোলা হয়। এসময় জামিন শুনানি স্থগিত রেখে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. আব্দুল মতিনের কাছে হাজির করা হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ডসহ জামিন নামঞ্জুরের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুরসহ জামিনের জন্য আবেদন করেন। এরপর বিচারক উভয়পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত রিমান্ড নামঞ্জুর ও জামিন শুনানি স্থগিত রেখে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাবেক হুইপ ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনির হুকুমে জেলা বিএনপি অফিসে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটানো, অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ব্যাপারে গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আব্দুল হাই ২৬ আগস্ট গাইবান্ধা থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিসহ ১১৪ জনের নামসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক বলেন, রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়েছিল, তবে বিচারক রিমান্ড নামঞ্জুর করেছেন। ন্যায়বিচারের স্বার্থে তার রিমান্ড মঞ্জুর করলে গত বছরগুলোতে যে অন্যায় ও দুর্নীতি করেছে এবং এর পেছনে কারা কারা জড়িত ছিল তাদের বের করা যেত।

আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুর ইসলাম বলেন, আমরা জামিনের আবেদন ও রিমান্ড নামঞ্জুরের আবেদন করেছিলাম। তবে বিচারক জামিন স্থগিতসহ রিমান্ড নামঞ্জুর করেছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তায় গাইবান্ধায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে জেলা কারাগারে রাখা হয়। গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রবিউস সানি শিপুকে হত্যাচেষ্টা মামলার আসামি গিনিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি। দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান গিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X