বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভবন। ছবি : কালবেলা
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভবন। ছবি : কালবেলা

সারা দেশের মতো বাংলাদেশের উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়ও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। দিনে দিনে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে ধীরে ধীরে মৃত্যুর হারও বাড়ছে।

শুক্রবার (৪ আগস্ট) চরফ্যাশনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার আগেই প্রাণ হারান বলে জানা যায়। তাকে নিয়ে জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভোলা সদর উপজেলায় একজন, লালমোহনে একজন ও চরফ্যাশনে একজন রয়েছেন।

আরও পড়ুন : দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তদের মৃত্যুঝুঁকি বেশি

ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৭ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৬২২। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সদর উপজেলায়। জেলা সদরের ২৫০ বেডের জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৩১ জন। অন্যদিকে আক্রান্তের হারে দ্বিতীয় স্থানে রয়েছে বোরহানউদ্দিন উপজেলা। এ উপজেলায় আক্রান্ত ১০৪ জন। এ ছাড়া দৌলতখানে ৬২ জন, লালমোহনে ৫৭ জন, চরফ্যাশনে ৫২ জন ও তজুমদ্দিনে ১২ জন আক্রান্ত। ডেঙ্গু সংক্রমণ বাড়ায় ডেঙ্গু ইউনিট ও বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। জেলার ৬ হাসপাতালে ১৮০ এবং জেনারেল হাসপাতালে ৩০ বেড রয়েছে।

ভোলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ভোলায় ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রত্যেকটি হাসপাতালে শয্যা বাড়ানো হয়েছে। রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়াও সচেতনতা বাড়াতে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম নিয়মিত চলছে।

তিনি আরও বলেন, এসব কার্যক্রমের মধ্যেও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X