সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৭:৩৮ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে ভাসছিল ৯ জেলে, উদ্ধার করল বন বিভাগ

উদ্ধার করা জেলেরা। ছবি : কালবেলা
উদ্ধার করা জেলেরা। ছবি : কালবেলা

নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ৯ জেলেকে মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা।

গত ২ আগস্ট সকাল ১০টার দিকে তাদের উদ্ধারের পর শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যার পরে তাদের পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে আনা হয়। সেখান থেকে এসব জেলেকে ছেড়ে দেওয়া হয় বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।

উদ্ধারকৃত জেলেরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার হোগলপাতি গ্রামে মৃত মজিদের ছেলে খলিল, খলিলের ছেলে মানিক, দুলাল ও হেলাল, একই গ্রামের জয়নালের ছেলে আলাউদ্দিন, রশিদের ছেলে ছায়েদ, সুনামিয়ার পুত্র খলিল, উলুবেরিয়া গ্রামের কাদের বিশ্বাসের পুত্র শহিদুল ইসলাম, বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা গ্রামের লতিফ মৃধার ছেলে জিয়া উদ্দিন মৃধা।

উদ্ধার জেলেরা বলেন, ইলিশ মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থানকালে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ি। এ সময় আমাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সাগরেই ভাসতে থাকি। একপর্যায়ে জীবনে বেঁচে ফিরব এমন আশা ছেড়ে দিয়েছিলাম। পরে ভাগ্যক্রমে মান্দারবাড়িয়া ফাঁড়ির বন বিভাগের একটি টহল টিমের নজরে পড়লে তারা উদ্ধার করে নিয়ে আসে।

সাগর থেকে উদ্ধার ট্রলার মাঝি খলিল বলেন, বন বিভাগের সহযোগিতায় আমরা প্রাণ ফিরে পেয়েছি, তিন দিন সাগরে ভাসা অবস্থায় প্রাণের মায়া ছেড়ে দিয়েছিলাম। বন বিভাগের সদস্যদের দেখা পেয়ে নতুন করে বাঁচার উপায় খুঁজে পেলাম।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, উদ্ধার ৯ জেলে বন বিভাগের হেফাজতে ছিল। শুক্রবার সন্ধ্যায় তাদের নিরাপদে মুক্ত করে দেওয়া হয়েছে। তাদের কাছে ইলিশ মাছ ধরার পাস পারমিট পাওয়া গেছে। বৈধভাবেই সাগরে মাছ ধরছিলেন এসব জেলে।

আরও পড়ুন : সাজা এড়াতে পলাতক ৩৬ বছর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X