মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকাপড়া বাঘ উদ্ধার

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকেপড়া বাঘ উদ্ধার করে বন বিভাগ। ছবি : কালবেলা
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকেপড়া বাঘ উদ্ধার করে বন বিভাগ। ছবি : কালবেলা

সুন্দরবনে চোরাশিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বাঘটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য খুলনায় নেওয়া হয়।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে পুর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা বনের সরকির খাল এলাকায় গিয়ে একটি বাঘকে ফাঁদে আটকে থাকতে দেখেন।

এরপর রোববার সকালে উদ্ধার করার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দুপুর থেকে টানা দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আটকে পড়া বাঘটি উদ্ধার করা হয়। ঢাকা গাজীপুর সাফারি পার্কের বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক জুলকার নাইমের তত্ত্বাবধানে বাঘটিকে উদ্ধার করা হয়।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির কালবেলাকে জানান, বিশেষ ব্যবস্থায় প্রথমে আটকে পড়া বাঘটিকে অজ্ঞান করা হয়। এরপর অচেতন নিশ্চিত হয়ে গহিন বন থেকে আটকে থাকা বাঘটি উদ্ধার করা হয়।

তিনি আরও আরও জানান, গতকাল শনিবার বন বিভাগ বাঘটি আটকে পড়ার বিষয়টি নিশ্চিত হলেও বাঘটি দেখে মনে হচ্ছে কয়েক দিন আগে ফাঁদে আটকা পড়েছে। কারণ, বাঘটি খুবই দুর্বল হয়ে পড়েছে। উদ্ধার হওয়া বাঘটি পুরুষ।

খুলনায় বিশেষজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের দ্বারা চিকিৎসা দেওয়া হবে। যদি বাঘটি সুস্থ হয় তবে আবারও বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান আজাদ কবির।

বনে আটকে পড়া বাঘটি উদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দেন খুলনা বিভাগের বন সংরক্ষক ইমরান আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বন্যপ্রাণী ও মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরীসহ বন বিভাগের খুলনা অঞ্চলের বিভিন্ন ক্যাম্প ও স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X