রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাজা এড়াতে পলাতক ৩৬ বছর

গ্রেপ্তারকৃত আসামি মঞ্জুর মোর্শেদ। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আসামি মঞ্জুর মোর্শেদ। ছবি : কালবেলা

হত্যা মামলার যাবজ্জীবন সাজার রায় মাথায় নিয়ে দীর্ঘ ৩৬ বছর ধরে আত্মগোপনে পলাতক আসামি মঞ্জুর মোর্শেদকে (৭০) রাজশাহী থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

আজ শনিবার (৫ আগস্ট) ভোরে মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুপুরে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৫ এর সদর দপ্তরের কোম্পানি অ্যাডজুটেন্ট তৌফিক আহম্মেদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নওগাঁর বদলগাছী থানার একটি হত্যা মামলায় ১৯৮৭ সালের সাজাপ্রাপ্ত আসামি মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছেন। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছীতে। সাজা খাটার ভয়ে তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী শহরে এসে পলাতক অবস্থায় আত্মগোপন করে আছেন।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে রাজপড়া থানায় সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X