ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদের ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী মনসুর রাজু। ছবি : কালবেলা
গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী মনসুর রাজু। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী মনসুর রাজুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার (১৩ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে ফেরিঘাট মিনাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

বিকেলে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া আলী মনসুর রাজু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। তিনি পৌর শহরের আড়াই ব্যাপারির বাড়ির শেখ তারা মিয়ার ছেলে ।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় গত ২৭ ও ২৮ আগস্ট ভৈরব থানায় ২টি ও ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে ১টিসহ মোট তিনটি মামলা করা হয়। মামুন, রুবেল ও আলমের দায়ের করা মামলায় রোববার দুপুরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে শহরের ফেরিঘাট মিনাবাজার এলাকা থেকে আলী মনসুর রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলার ঘটনার মামলায় রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারনামীয় বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে চলতি মাসে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভূক্ত আরও ৭ জন নেতাকে আটক করে যৌথবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৩

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৪

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৫

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৮

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৯

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

২০
X