মনোহরগঞ্জ ( কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সালিশি বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কুমিল্লার মনোহরগঞ্জে সালিশি বৈঠকে বাবুল হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মনোহরগঞ্জ খিলা ইউনিয়ন সাতেশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত বাবুল হোসেন (৩০) উপজেলার লা ইউনিয়নের সাতেশ্বর গ্রামের মৃত সোলমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে বাবুল হোসেন বাড়ির পাশে রাস্তায় শিশু সন্তানকে নিয়ে হাঁটছিলেন। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইমন হোসেন দ্রুতগতিতে অটোরিকশা চালাচ্ছিলেন। দ্রুতগতিতে অটোরিকশা চালানোর কারণে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুপক্ষের মধ্যে ওইদিনে এশার নামাজের পর সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকের শুরুতে অটোরিকশাচালক ইমন হোসেনের বড় ভাই রিমন এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবুলসহ কয়েকজনকে আহত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X