পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান শিক্ষক হত্যায় পেকুয়া যুবলীগ সভাপতি পাঁচ দিনের রিমান্ডে

পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা
পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা

কক্সবাজারের পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আরিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ এর একটি যৌথ দল চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানশিক্ষক আরিফ হত্যার ঘটনায় জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পেকুয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষককে অপহরণপূর্বক নির্মমভাবে হত্যার পর ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাবের যৌথ টিম জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করার পর মামলায় অধিকতর তদন্ত ও ঘটনায় জড়িতদের শনাক্তে আটক জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে একই ঘটনায় জড়িত রুবেল পাঁচ দিনের রিমান্ডে থানা হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন। ঘটনার দিন বিকেল ৫টার দিকে পারিবারিক প্রয়োজনে বাড়ি থেকে বের হন আরিফ। এরপর আনুমানিক রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় তার স্ত্রী মেহবুবা আনোয়ার লাইজু তাকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরও না পেয়ে তার স্ত্রী ওইদিন রাত ১২টার দিকে পেকুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ১৪দিন পর শনিবার (১২ অক্টোবর) বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে ইট বাঁধা অবস্থায় আরিফের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই রিয়াদুল ইসলাম বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X