ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

মেলায় তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

নিহত কাশেম ব্যাপারী। ছবি : কালবেলা
নিহত কাশেম ব্যাপারী। ছবি : কালবেলা

ফরিদপুরের সালথায় মেলায় তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলায় এ ঘটনা ঘটে।

নিহত কাশেম ব্যাপারী গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গট্টি গ্রামের গেদা ব্যাপারীর ছেলে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে কাশেম ব্যাপারী ও মিলন জয়ঝাপের ইমাম বাড়ি মেলা ও নৌকা বাইচ দেখতে যান। মেলার ভেতরে কেনাকাটার সময় একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটে। এ সময় কাসেম ও মিলন প্রতিবাদ করলে স্থানীয় জয়ঝাপ গ্রামের মুসা মোল্যার ছেলে বাহাদুর মোল্যা ক্ষিপ্ত হয়ে দুই ভাইকে ডেকে আনে। পরে বাহাদুর ও তার ভাই তৈয়াব এবং সোহেলসহ কয়েকজন তরুণ চাইনিজ কুড়াল দিয়ে কাসেম ও মিলনকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কাশেমকে মৃত ঘোষণা করেন। অপর আহত মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহতের স্বজন ফারুক বেপারী অভিযোগ করে বলেন, গ্রাম্যদলাদলি নিয়ে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কাশেমকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদুজ্জামান বলেন, সোমবার বিকেল ৫টার দিকে হাসপাতালে দুজন রোগীকে আনা হয়। যাদের মধ্যে একজন মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১০

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১২

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৩

ভলিবলের কামাল আর নেই

১৪

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৫

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৬

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৭

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৮

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৯

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

২০
X