জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি হাসপাতালে বৈকালিক সেবা কার্যক্রমের উদ্বোধন 

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা 
মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা 

নির্ধারিত ফি দিয়ে দেশের সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দেশের ৫১টি সরকারি হাসপাতালে এই সেবা পাওয়া যাবে। এর মধ্যে ১২টি সদর হাসপাতাল ও ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দুপুর পর্যন্ত চালু থাকা স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চিকিৎসকরা রোগী দেখবেন। এ সময় পরীক্ষা-নিরীক্ষা চলবে। এভাবে রোগীরা মানসম্মত সেবা পাবেন।

তিনি আরও বলেন, কনসালটেন্ট ফি ৩০০ টাকা এবং মেডিকেল অফিসার ফি ২০০ টাকায় রোগী দেখাতে পারবেন। সরকারি হাসপাতালেই এখন চেম্বার করার সুযোগ পাবেন চিকিৎসকরা। এক্ষেত্রে রোগীরা প্রাইভেট চেম্বারের তুলনায় কম খরচে সেবা পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X