বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝিকরগাছায় ব্যালটের মাধ্যমে বিএনপির কমিটি

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

দীর্ঘ ১৫ বছর পর ব্যালট পেপারে ভোটের মাধ্যমে যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির কমিটি নির্বাচন হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দ্বি-বার্ষিক সম্মেলনে ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা, সাধারণ সম্পাদক পদে ইমরান হাসান সামাদ নিপুন এবং সাংগঠনিক সম্পাদক পদে মুরাদুন নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তার নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে বিজয়ী সাবিরা সুলতানা পেয়েছেন ৪৩৭ ভোট ও নিকতম প্রতিদ্বন্দ্বী মোর্তজা এলাহী টিপু পেয়েছেন ২৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী ইমরান হাসান সামাদ নিপুন পেয়েছেন ২৬২ ভোট ও বিজীত খোরশেদ আলম ২৪৩ এবং আশফাকুজ্জামান খাঁন রনি পেয়েছেন ২২৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে প্রথম বিজয়ী মুরাদুন নবী মুরাদ পেয়েছেন ৩৬৮ ভোট, দ্বিতীয় বিজয়ী কাজী আব্দুস সাত্তার পেয়েছেন ৩৪৩ ভোট। এ ছাড়া গোলাম কাদের বাবলু ২৯৯, এনামুল হক ২২৯ এবং শাহিন আহম্মেদ ১৩৮ ভোট পেয়েছেন।

গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য উপজেলার ১১টি ইউনিয়নের ৭৮১ জন কাউন্সিলর ছিলেন। এবারের নেতা নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও ২টি সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুটি প্যানেলের একটি প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৮ জন এবং আরেকটি প্যানেলে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুজন অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১০

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১১

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১২

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৪

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৫

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৬

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৭

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৮

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৯

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

২০
X