বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার বিয়ের খবরে মুশফিকুরের আত্মহত্যা

শিবগঞ্জ থানা। ছবি : কালবেলা
শিবগঞ্জ থানা। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে আত্মহত্যা করেছে প্রেমিক মুশফিকুর রহমান (১৬)। সোমবার (২৮ অক্টোবর) ভোরে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মুশফিকুর রহমান ওই গ্রামের শামীম হোসেনের ছেলে। সে স্থানীয় জগন্নাথপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, রাতে পরিবারের সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তারা ঘুম থেকে উঠে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে মুশফিকের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

স্থানীয়রা জানান, মুশফিকুর দীর্ঘদিন ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। সম্প্রতি ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। প্রেমিকার বিয়ের খবর শুনে মুশফিকুর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব জানান, আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। প্রেমঘটিত কারণও হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকার তিন জায়গায় অবরোধ ঘোষণা

বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে কেমন মানুষ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব

মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের তিন শাখায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এবার ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা

ইরানের সঙ্গে বাণিজ্যে মার্কিন শুল্ক নিয়ে চীনের প্রতিক্রিয়া

ইরান / বিক্ষোভ চালিয়ে যেতে বললেন ট্রাম্প, পাশে থাকার আশ্বাস

১৪ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

১০

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১১

যে ৫ খাবারের সঙ্গে ভুলেও দুধ পান করবেন না

১২

মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান : মুন্না

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

নদীতে ভেসে উঠল কুমির, আতঙ্কে এলাকাবাসী

১৫

এসিআই মটরসে চাকরির সুযোগ

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং-০২০২৬’-এর উদ্বোধন

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

গভীর রাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

১৯

ঘুম থেকে উঠে এই ৫ কাজে দ্রুত কমবে ওজন

২০
X