গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে ২ যুবককে খুঁটিতে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

দুই যুবককে বেঁধে মারধর। ছবি : কালবেলা
দুই যুবককে বেঁধে মারধর। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবককে খুঁটিতে বেঁধে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ নভেম্বর) উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিতে দুই যুবককে বেঁধে রাখা হয়। বেঁধে রাখা দুই যুবককে ঘিরে সেখানে ভিড় করেন স্থানীয়রা। এ সময় কেউ কেউ তাদেরকে চড়-থাপ্পড় দিতে দেখা যায়। আবার উপস্থিত অনেকেই তাদেরকে মারধর করতে নিষেধ করছেন। পরে স্থানীয়রা ঘটনাটি ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে জানায়।

নাম পরিচয়ে অনিচ্ছুক এক স্থানীয় বলেন, চেয়ারম্যান ও দুই-তিনজন পুলিশ ইউনিয়ন পরিষদে কিছু টাকার বিনিময়ে দুই চোরকে ছেড়ে দেয়। এ রকম ঘটনা সত্যি দুঃখজনক। চোর দুজনের কোনো শাস্তি হলো না। পুলিশ ও চেয়ারম্যান জাহাঙ্গীর ক্ষমতার অপব্যবহার করেছেন।

দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, মোটরসাইকেল চুরির সময় এলাকাবাসী হাতে নাতে দুই যুবককে ধরে ফেলেন। স্থানীয়দের অনুরোধে দুই চোরকে ছেড়ে দেওয়া হয়।

সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, বিষয়টি সম্পর্কে কিছু জানি না। এ রকম তথ্য পাইনি এখন পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X