কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে আ.লীগ নেতা বদর উদ্দিন গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. বদর উদ্দিন। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. বদর উদ্দিন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা মো. বদর উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী।

গ্রেপ্তার বদর উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

র‌্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা হয়। এতে অনেকে গুরুতর আহত হন। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে গত ১৬ অক্টোবর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি হিসেবে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X