উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়া ক্যাম্প পরিদর্শনে দুই দেশের ১২ জনের প্রতিনিধি দল

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে প্রতিনিধি দল। ছবি : কালবেলা
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে প্রতিনিধি দল। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ফিনল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (ইউএসসিআইএস) সদস্যসহ ১২ জনের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা দেড়টার দিকে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (ইউএসসিআইএস) ৮ সদস্য উখিয়ার মধুরছড়াতে আসেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মধুরছড়া ত্যাগ করেন। একই দিনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূতসহ চার সদস্যের প্রতিনিধিদল বেলা ১১টার দিকে ক্যাম্পে এসে বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে উখিয়ার মধুরছড়া রিফিউজি প্রসেসিং সেন্টার হাব অফিসে আসেন ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) কেরি লুইস শ্যান্টজের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের স্বাস্থ্যগত, কারিগরি দক্ষতা ও আইনি জটিলতার বিষয়গুলো তদারকি করেন। এ কার্যক্রম আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

অপরদিকে একই দিন বেলা ১১টার দিকে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিমো লাহদেভিয়ের্তার নেতৃত্ব চার সদস্যের প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর, এনজিও ফোরাম, ডব্লিউএফপি আইওএম এনজিও সংস্থার ধারা পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে অবস্থানরত কিছু রোহিঙ্গার সঙ্গে কথা বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X