বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০২:১১ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশার ওপর গাছ পড়ে শিক্ষক নিহত

দুঘর্টনাকবলিত অটোরিকশা। ছবি : সংগৃহীত
দুঘর্টনাকবলিত অটোরিকশা। ছবি : সংগৃহীত

বরিশালে সিএনজিচালিত অটোরিকশার ওপর একটি গাছ উপড়ে পড়ে মো. মনিরুল ইসলাম (৪৭) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।

সোমবার (৭ আগস্ট) রাত ১২টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদের হাট খান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন অটোরিকশার চালক মাহবুব, চরমোনাই পীরের মালিকানাধীন পদ্মা ইটভাটার ব্যবস্থাপক মো. ইমাম, তার দুই ভাগনে সায়েম ও তামিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহত মো. মনিরুল ইসলাম বরগুনার আমতলী উপজেলার মো. শাহজাহান হাওলাদারের ছেলে। চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি।

মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহযোগী সংগঠন শিক্ষক ফোরামের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন চরমোনাই মিডিয়া উপকমিটির সদস্য এইচ এম সানাউল্লাহ।

এইচ এম সানাউল্লাহ বলেন, বরিশাল শহর থেকে ওই অটোরিকশায় করে মাদ্রাসায় যাচ্ছিলেন মনিরুলসহ অন্যরা। সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় হঠাৎ রাস্তার পাশের একটি বড় রেইনট্রি গাছ উপড়ে ওই অটোরিকশার ওপর পড়ে।

উদ্ধারকাজে অংশ নেওয়া কোতোয়ালি মডেল থানার এএসআই মো. বদিউজ্জামান বলেন, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে গাছের শিকড় আলগা হয়ে গিয়েছিল। বাতাসে বিশাল গাছটি উপড়ে অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনার পর চালক এবং এক যাত্রী বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়েন। সোয়া দুই ঘণ্টার চেষ্টায় তাদের বের করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১২

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৩

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১৫

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৬

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১৭

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৮

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১৯

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

২০
X