গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবার হত্যাকারীর ফাঁসির দাবিতে ছেলের মানববন্ধন

ময়মনসিংহে বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে ছেলের মানববন্ধন। ছবি: কালবেলা
ময়মনসিংহে বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে ছেলের মানববন্ধন। ছবি: কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের খেলতবাড়ি গ্রামের কৃষক সাহেব আলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের ছেলে রাজিব মিয়া।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের পালুহাটি বাজারে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

নিহত সাহেব আলীর ছেলে রাজিব মিয়া তার বাবার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

আরও পড়ুন: হেফজখানার খাদেম হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

এর আগে, উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ি গ্রামের বাসিন্দা সাহেব আলীর বাড়ির পাশে জমিতে পুকুর খনন নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের বাবুল মিয়ার সঙ্গে। গত ১ জুলাই ওই বিরোধপূর্ণ জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে সাহেব আলী নিহত হয়।

এ ঘটনায় ৪ জুলাই সাহেব আলীর ছেলে বাদী হয়ে ১৫ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে র্যাব-১৪ দুই আসামি বাবুল মিয়া (৫৬) ও তার ছেলে জহিরুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে।

গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সাহেব আলী হত্যা মামলার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সাত আসামি উচ্চ আদালতের জামিনে আছেন। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১১

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১২

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৩

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৪

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৫

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৬

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৭

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৮

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৯

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

২০
X