মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৫:৩৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গাংনীতে খাদেম হত্যায় দুজনের যাবজ্জীবন

মেহেরপুর জেলা জজ আদালত। ছবি : কালবেলা
মেহেরপুর জেলা জজ আদালত। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের হেফজখানার খাদেম ছৈরুদ্দিন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সাজা দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের দক্ষিণপাড়ার আলী হোসেনের ছেলে ইমদাদুল হক ইন্দা ও একই গ্রামের শুকুর আলী ছেলে মো. খোকন আলী।

আরও পড়ুন: লাঠি দিয়ে পিটিয়ে বাবাকে ‘হত্যা’ করল ছেলে

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এই রায় দেন।

মামলার বিবরণ জানা গেছে, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের কবরস্থান সংলগ্ন হেফজখানা কমিটির খাদেম ছিলেন ছৈরুদ্দিন। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকালে হেফজখানায় দান করা ৩টি ছাগলের জন্য মিন্টু মিয়ার মেহগনি বাগানে কাঁঠালের পাতা কাটতে যান। এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা ইমদাদুল হক ইন্দা ও মো. খোকন আলী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহত ছৈরুদ্দিনের ছেলে আখের আলী বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। গাংনী থানার মামলা নং-০২।

প্রথমে মামলাটির তদন্ত করেন গাংনী থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুর রহমান। পরে মামলাটি কুষ্টিয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র এসআই শরিফুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইমদাদুল হক ইন্দা ও খোকন আলীকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষ্য দেন।

এতে আসামি ইমদাদুল হক ইন্দা ও মো. খোকন আলী দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

১০

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

১১

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: প্রতিমন্ত্রী

১২

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

১৩

এখন মনে হচ্ছে, সত্যিই আমি একা হয়ে গেছি : সিফাত

১৪

ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের জয়

১৫

ভারতীয় মদ ফেলে পালাল চোরাকারবারিরা

১৬

নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেট বরাদ্দের দাবি শামা ওবায়েদের

১৭

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৮

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

১৯

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

২০
X