রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবীর রহস্যজনক মৃত্যু, পাশে পড়ে ছিল চিরকুট 

মোস্তাকিম ইসলাম। ছবি : সংগৃহীত
মোস্তাকিম ইসলাম। ছবি : সংগৃহীত

রংপুর নগরীর মুলাটোল ব্যাংক কলোনি পাড়া থেকে মোস্তাকিম ইসলাম নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ সময় তার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত আড়াইটায় তার মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন মহানগর কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. আব্দুর রশিদ।

মোস্তাকিমের ছোট ভাই সোহান জানান, শুক্রবার তার বড় ভাইকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে নিচে পড়ে থাকতে দেখেন। এ সময় বিছানার ওপর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ছিল। পরে পুলিশে খবর দেওয়া হয়।

তবে তার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন মামা শ্বশুর রাশেদ চৌধুরী ডালিম। তিনি বলেন, আমার ভাগনে ৪ দিন থেকে বাসায় ছিল না। তার বাবার বাড়িতে একটা অনুষ্ঠানে ছিল। আমরা এসে দেখি ফ্যানের সঙ্গে একটা ওড়না ঝোলান ছিল কিন্তু লাশ বিছানায় ছিল। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) আব্দুর রশিদ বলেন, রাত আড়াইটার দিকে খবর পেয়ে মুলাটোল এলাকার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ যাওয়ার আগেই তার ভাই ও ভাড়াটিয়া মিলে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ নামিয়েছে। লাশ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে বেশ কিছু বিষয় নিয়ে লেখা আছে। তবে সেই লেখাগুলো তার হাতের কিনা তা পরীক্ষা করা হবে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

উগ্রবাদী কার্যক্রমের অভিযোগ / ফাতাহ কমব্যাটের ৭ সদস্য তিন দিনের রিমান্ডে

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

ঢাকার আকাশে বৈরী আবহাওয়া, সিলেটে আবুধাবির ফ্লাইটের অবতরণ

তালাবদ্ধ ঘরে ঝুলছিল পিকআপ চালকের মরদেহ, দ্বিতীয় স্ত্রী নিখোঁজ

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

রাজধানীর ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

১০

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

১১

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

১২

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

১৩

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

১৪

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

১৫

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

১৬

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

১৭

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

১৮

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১৯

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

২০
X