গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৬ গরু-খাসি খাইয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে দোয়া ও গণভোজের আয়োজনে সর্বস্তরের মানুষ। ছবি : কালবেলা
ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে দোয়া ও গণভোজের আয়োজনে সর্বস্তরের মানুষ। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবচেয়ে বড় পরিসরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠান করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) আসরের নামাজের পর উপজেলার ফুলপুকুরিয়া হাইস্কুল মাঠে দোয়া ও গণভোজের আয়োজনে সর্বস্তরের মানুষের ঢল নামে।

আয়োজকরা বলেন, গণভোজ উপলক্ষে ৩টি গরু ও ৩টি খাসি জবাই করা হয়। রান্না হয় ৪০ মণ চালের ভাত। মাংসের সঙ্গে ছিল ২৫ মণ ডাল। নেতাকর্মীরা ছাড়াও অনুষ্ঠানে ১৫ থেকে ১৬ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়।

গুমানীগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন গাইবান্ধা ওলামা দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজি। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনার পাশাপাশি দেশ ও মানুষের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে লাইন ও সারিবদ্ধভাবে হাজার হাজার মানুষ মাঠে বসে ভোজ করে।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন বিএনপি, অঙ্গ ও সংগঠনের জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

মাহফিলের সভাপতিত্ব করেন গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর। এ ছাড়া বক্তব্য দেন রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক রবিউল করিম মনু, রেজানুল হাবিব রফিক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শাহানুর ইসলাম সাদ্দামসহ অন্যরা।

এই গণভোজের আয়োজন করেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহম্মদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১০

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১১

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১২

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৪

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৫

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৬

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৭

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৮

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৯

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

২০
X