ইসলামপু (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

জামালপুরে যাত্রাপালার প্যান্ডেল পুড়িয়ে দিল পুলিশ

অশ্লীল নাচ এবং জুয়ার আয়োজন করার অভিযোগে যাত্রার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
অশ্লীল নাচ এবং জুয়ার আয়োজন করার অভিযোগে যাত্রার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুর উপজেলায় যাত্রাপালার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আয়োজন করার অভিযোগে যাত্রার প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের যমুনা নদী দুর্গম অঞ্চলের টগারচরে আয়োজিত যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়।

যাত্রাপালার আয়োজক টগার চরের বাসিন্দা জিয়াউর রহমান জিয়া জানান, চরের মানুষ আধুনিক বিনোদন থেকে বঞ্চিত। দিনে চরের অধিকাংশ মানুষ কৃষি কাজে ব্যস্ত থাকে। রাতে তাদের বিনোদনের জন্য যাত্রা পালার আয়োজন করা হয়।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, টগারচরে এত দুর্গম যে সেখানে পৌঁছাতে তিন ঘণ্টা সময় লাগে। আমাদের কাছে সংবাদ ছিল রাত ১২টার পর যাত্রার নামে অশ্লীল নাচ এবং জুয়ার আসর বসানো হবে। এ কারণে আগুন দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আয়োজকরা আগে কোনো অনুমতি নেননি।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান কালবেলাকে বলেন, টগার চরে প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রার নামে জুয়া এবং অশ্লীলতা হচ্ছে এমন অভিযোগ আসে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা-পুলিশকে তা বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়। তারা যদি সরঞ্জামাদি পুড়িয়ে দেয় তাহলে সেটা ঠিক হয়নি। প্রয়োজনে সরঞ্জাম জব্দ করে নিলাম করা যেত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১০

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১২

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৩

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৪

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৬

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৯

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

২০
X