জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা

ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

জামালপুরে গভীর রাতে একটি বেসরকারি হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মধ্যরাতে শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এমএ রশিদ হাসপাতাল ও স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়া এলাকায় ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এমএ রশিদ হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর এবং কর্মচারীদের মারধর করে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসি, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এতে চারজন আহত হন।

হামলা ও ভাঙচুর শেষে দুর্বৃত্তরা অস্ত্র উঁচিয়ে হাসপাতাল ত্যাগ করে। এতে হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতাল ভাঙচুর শেষে দুর্বৃত্তরা শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাসপাতালে উপস্থিত হয়ে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, দুর্বৃত্তরা কোনো কারণ ছাড়াই হামলা করেছে। হাসপাতাল থেকে যাওয়ার সময় তারা জেলা বিএনপির কার্যালয়ে হামলা করে। বিএনপির নেতাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X