ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় বাস কাউন্টার দখল করা কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০টি দোকান ভাঙচুর। ছবি : কালবেলা
ফরিদপুরের ভাঙ্গায় বাস কাউন্টার দখল করা কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০টি দোকান ভাঙচুর। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস কাউন্টার দখল করা কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০টি দোকান ভাঙচুর করা হয়েছে। গত শনিবার (৩০ নভেম্বর) রাতে ভাঙ্গা উত্তরপাড় গোলচত্বরসংলগ্ন হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষের মামলা হয়নি বলে পুলিশ নিশ্চিত করেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর বাস কাউন্টার দখলে নেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সীর চাচাতো ভাই ফারুক মুন্সী গ্রুপ।

গত কয়েক দিন ধরে ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্নার ভাতিজা মাহফুজ আরেকটি ভাসমান কাউন্টার স্থাপন করেন। গত শনিবার পান্না গ্রুপের কাউন্টার ভাঙচুর করলে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। এ সময় সংঘর্ষ বিশাল আকারে রূপ নেয়। তখন এলাকাভিত্তিক সংঘর্ষ জড়িয়ে পড়ে। ফারুক মুন্সীর সঙ্গে যোগ দেয় বইশাখালি গ্রাম এবং পান্না গ্রুপের সঙ্গে যোগ দেয় পশ্চিম হাসামদিয়া, নুরপুর ও হাজরাহাটি গ্রামের কিছু অংশ। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, বাসস্ট্যান্ডে কাউন্টার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। থানায় দুপক্ষের নেতারা এসেছিলেন। তারা নিজেরাই মীমাংসা করবেন বলে জানিয়েছেন। কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X