বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষকে ফাঁসাতে ১৯ মাস আত্মগোপনে ছিলেন তানভীর

আটক আত্মগোপনে থাকা তানভীর ইসলাম। ছবি : কালবেলা
আটক আত্মগোপনে থাকা তানভীর ইসলাম। ছবি : কালবেলা

সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা করেন পিতা। এজন্য নিজের ছেলেকে রাখেন আত্মগোপনে। অবশেষে ১৯ মাস পর আত্মগোপনে থাকা ওই যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেছে সাতক্ষীরার পিবিআই।

আত্মগোপনে থাকা যুবকের নাম তানভীর ইসলাম। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার নুর ইসলাম জানান, আত্মগোপনে থাকা তানভীর ইসলাম পিতা শহিদুল ইসলামের সঙ্গে তালা উপজেলার ইসলামকাটি গ্রামের রবিউল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল অনেক আগে থেকে। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে একসময় বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রবিউল ইসলামকে ফাঁসাতে নিজের ছেলের বয়স ২৪ বছরের স্থলে ১৭ বছর দেখিয়ে পরিকল্পিতভাবে আত্মগোপনে পাঠায় তার পিতা শহিদুল ইসলাম। এরপর তানভিরকে অপহরণ করা হয়েছে নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ এনে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রবিউল ইসলামসহ ৪ জনকে আসামি করে একটি পিটিশন মামলা করেন।

তিনি বলেন, আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই সাতক্ষীরার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আসাদুজ্জামানের নেতৃত্বে তানভীরকে ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে আটক করা হয়। আটক তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৩

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৪

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৫

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৬

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১৭

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

২০
X