জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি : সংগৃহীত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি : সংগৃহীত

জয়পুরহাটে ডাকাতি ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম ওরফে রিয়াদুলকে গ্রেপ্তার করেছেন জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

জয়পুরহাট র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার (১২ আগস্ট) র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে ভোরে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।

জানা গেছে, আমিনুল ইসলাম (৪৫) জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

গত ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। রায় ঘোষণার দিন তিন আসামিই পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মো. জাফর ওরফে জাফু এবং পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের লুৎফর রহমান।

২০০৭ সালেন ১৭ ডিসেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমানের বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা লুট করে এবং মজিবর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করে। ডাকাতরা এ সময় মজিবর রহমানের ছেলে এরশাদকেও ছুরিকাঘাত করে আহত করে। দুজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক মজিবর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মজিবর রহমানের ছেলে আবদুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

হরমুজ দ্বন্দ্ব / বন্ধ ঘোষণা ইরানের, ট্রাম্পের দাবি ‘খোলাই’ আছে

৩০ বছর পর ইউরোপের আকাশে দেখা যাবে বিরল দৃশ্য!

বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১

‘কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য’

ভারতে লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

১০

ঢাকায় দ্বিতীয়বারের মতো ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট’ কর্মশালা 

১১

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশন

১২

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন

১৩

বগুড়ায় যমুনার ভাঙনে শহরাবাড়ি স্পারের ৩০ মিটার নদীগর্ভে বিলীন

১৪

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

১৫

'ঈশ্বরের হাত' আর বেকহ্যামের প্রায়শ্চিত্ত / বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের সেরা ৫ গল্প

১৬

৬ মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী, অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

যে রেকর্ড গড়লে আর কোনো অপূর্ণতা থাকবে না মেসির

১৮

তারেক রহমান উন্নয়নের মাধ্যমে বরিশালবাসীর সম্মানের প্রতিদান দিবেন: রহমাতুল্লাহ

১৯

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

২০
X