পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৪০০ টাকার আলু ৬০ টাকায় বিক্রি

পীরগাছা বাজারের একটি সবজির দোকান। ছবি : কালবেলা
পীরগাছা বাজারের একটি সবজির দোকান। ছবি : কালবেলা

এইতো কিছুদিন আগেও যে নতুন আলুর কেজি ছিল ৩০০-৪০০ টাকা, সে আলুই এখন মাত্র ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবুও নতুন আলুতে আগ্রহ নেই ক্রেতাদের। পুরোনো আলুর কেজি ৭০ টাকা হলেও ক্রেতারা পুরোনো আলুই কিনছেন বেশি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের পীরগাছার কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

এ সময় কথা হয় কয়েকজন ক্রেতার সঙ্গে। তারা বলছেন, বাজারে এখন যে নতুন আলুগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সম্পূর্ণ অপরিপক্ব। সাইজে ছোট। রান্না করলে তেমন একটা ভালো লাগে না। স্বাদ কম। একদিন খেলে আরেকদিন খেতে ইচ্ছে করে না। তাই পুরোনো আলুই আমরা কিনছি।

তারা বলেন, কয়েক বছর আগে এ সময়টায় ৫-১০ টাকা কেজিতে পুরোনো আলু পাওয়া যেত। এমনও হয়েছে পুরোনো আলু মানুষ গরুকে খাওয়াতো। অথচ কয়েক বছর ধরে এ সময়টায় আলুর দাম অত্যন্ত বেশি থাকছে। আলু এমন একটা সবজি যেটা ছাড়া চলেই না। তবে দাম অত্যন্ত বেশি হওয়ায় ক্রেতাদের কষ্ট হচ্ছে।

সবজি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, বর্তমানে নতুন আলুর দাম কম হলেও চাহিদা কম। পুরোনো আলুর চাহিদা বেশি। সে অনুযায়ী সরবরাহ কম থাকায় নতুনের চেয়ে পুরোনোর দাম কেজিতে ৫-১০ টাকা বেশি। তবুও মানুষ পুরোনো আলুই বেশি কিনছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X