চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চাটমোহরে ব্রিজ ভেঙে যাওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ

পাবনার চাটমোহরের কামালপুর গ্রামে একটি ব্রিজের মাঝখানে ভেঙে যাওয়ায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ছবি : কালবেলা
পাবনার চাটমোহরের কামালপুর গ্রামে একটি ব্রিজের মাঝখানে ভেঙে যাওয়ায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ছবি : কালবেলা

পাবনার চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামে এলজিইডির একটি পুরোনো ব্রিজের মাঝখানে ভেঙে যাওয়ায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এ ঘটনার পর কামালপুর থেকে রামচন্দ্রপুর অভিমুখী এ সড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন। বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে সড়কটিতে। দুই মাস ধরে এ অবস্থা চললেও সংস্কার করা হয়নি ব্রিজটি।

সম্প্রতি খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ২৭ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। বছর খানেক আগে ব্রিজটির মধ্যভাগ ভেঙে গেলে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সেটি মেরামত করেন।

কামালপুর এলাকার সাবেক ইউপি সদস্য বারেক প্রাং জানান, কামালপুর থেকে এ সড়ক হয়ে আমরা রামচন্দ্রপুর, আটঘরিয়া, দাশুরিয়া, মুলাডুলিসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছি। ব্রিজটি ভেঙে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। প্রায় ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করলেও বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বারেক প্রাংসহ এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্রিজের স্থানে নতুন ব্রিজ নির্মাণের দাবিও জানান তারা।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, পুরোনো কিছু ব্রিজের স্থলে নতুন করে ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো আছে। জনদুর্ভোগ এড়াতে আপাতত জেলা কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে উপজেলা পরিষদ থেকে ব্রিজটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X