দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত সেচ্ছাসেবক লীগ নেতা মেহেদি হাসান। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত সেচ্ছাসেবক লীগ নেতা মেহেদি হাসান। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুরে বিএনপির করা হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাকে জেল হাজতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেচ্ছাসেবক লীগ নেতার নাম মেহেদি হাসান। তিনি সেচ্ছাসেবক লীগ বিরামপুর উপজেলার আহ্বায়ক।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার এএসআই শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামের বিএনপি কর্মী বিপ্লব আলম বিলু বাদী হয়ে মামলাটি করেছিলেন। ২০২২ সালের ৫ জানুয়ারি কাটলা উচ্চবিদ্যালয় মাঠে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মণ্ডলের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিবলী সাদিক। বাদীর অভিযোগ, শিবলী সাদিক রশিদুল ইসলামকে ধরে আনার নির্দেশ দেন। পরবর্তীতে আসামিরা তাকে কাটলা বাজার থেকে ধরে এনে বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। ওই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ মামলাটি করা হয়। মামলায় আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক কালবেলাকে জানান, গত ২৫ অক্টোবর তিন বছর আগের ঘটনায় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ১১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল। এ মামলায় মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এ মামলার এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১০

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১১

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১২

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৩

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৬

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৭

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৮

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৯

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

২০
X