নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় চা বিক্রেতার চোখে চাবি ঢুকিয়ে দিল মাদক কারবারিরা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক কারবারিদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হাসপাতালের চিত্র। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক কারবারিদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হাসপাতালের চিত্র। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বলায় এক চা বিক্রেতার দুই চোখে চাবি ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের ফুলপুর বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত মো. লাল মিয়া (৫০) সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ফুলপুর বাজারে গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে মিজান মিয়া ও রঙ্গু মিয়ার ছেলে আবু লালের সঙ্গে বাগবিতণ্ডা হয় লাল মিয়ার। একপর্যায়ে লাল মিয়ার ওপরে আক্রমণ করে তারা। তখনই লাল মিয়ার দুই চোখে চাবি ঢুকিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে লাল মিয়ার ছেলে মো. শাহীন মিয়া বলেন, আমি বাজারে এসে দেখি আবু লাল, মিজানরা আমার বাবার সঙ্গে ঝগড়া করছে। একপর্যায়ে তারা আমার বাবার ওপর আক্রমণ করে। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে মিজান আমাকে লাথি দিয়ে খালে ফেলে দেয়। সেখান থেকে উঠে এসে দেখি তারা আমার বাবার চোখে চাবি ঢুকিয়ে দিয়েছে। পরে তারা আমার ওপরও আক্রমণ করে। তারা ইয়াবার ব্যবসা করে। মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় তারা আমার বাবার ওপর আক্রমণ করেছে।

এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, একজন চা বিক্রেতার চোখে চাবি ঢুকিয়ে দেওয়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১০

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১১

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১২

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৭

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৮

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X