সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দেড়শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বোটের ইঞ্জিন বিকল, অতঃপর...

বিকল হওয়া সার্ভিস বোট থেকে উদ্ধার করা হচ্ছে যাত্রীদের। ছবি : কালবেলা
বিকল হওয়া সার্ভিস বোট থেকে উদ্ধার করা হচ্ছে যাত্রীদের। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফেরিঘাট থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি বোট ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকা পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে বোটের মধ্যে থাকা যাত্রীরা। পরে আরেকটি বোট গিয়ে বিকল হওয়া বোটটি উদ্ধার করে সন্দীপ সমুদ্র উপকূলে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সন্দীপ চ্যানেলের বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন আকবর।

কুমিরা নৌপুলিশ ও ফেরিঘাট সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে একটি সার্ভিস বোট দেড় শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশে রওনা দেয়। পরে মাঝ পথে গিয়ে সার্ভিস বোটটি ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সার্ভিস বোটে থাকা যাত্রীরা। বিষয়টি ফেরিঘাট কর্তৃপক্ষকে জানানোর পর আরেকটি সার্ভিস বোট গিয়ে বিকল হওয়া সার্ভিস বোটটি উদ্ধার করে সন্দ্বীপের সমুদ্র উপকূলে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা সময় ধরে মাঝ সমুদ্রে আটকা ছিল বিকল হওয়া বোটটি।

কুমিরা ফেরি ঘাটের ইজারাদার জগলুল হোসেন নয়ন বলেন, সমুদ্রের মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে একটি দেড় শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে। বিষয়টি জানার পরে আরেকটি বোট গিয়ে উদ্ধার করে সন্দীপ সমুদ্র উপকূলে নিয়ে যায়।

এ বিষয়ে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন আকবর কালবেলাকে বলেন, ইঞ্জিল বিকল হাওয়াতে যাত্রীবাহী একটি সার্ভিস বোট সমুদ্রের মাঝ পথে আটকা পড়ে। প্রথমে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও ঘণ্টাখানেকের মধ্যে সার্ভিস বোটটি উদ্ধার করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১০

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১২

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৩

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৪

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৫

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৬

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৭

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৮

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

২০
X