কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার স্বামী-স্ত্রী। ছবি : কালবেলা
গ্রেপ্তার স্বামী-স্ত্রী। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর থানার নোয়াগাঁও গ্রামের গোপাল দাস (৪৫) এবং তার স্ত্রী ববিতা দাস (৩৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির একটি টহল দল তাদের আটক করে। তারা কোনো বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ ঘটনায় বিজিবি হাবিলদার নিহলাসাই মার্মা বাদী হয়ে পাসপোর্ট আইনের আওতায় শনিবার সকালে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

কসবা থানার ওসি মো. আবদুল কাদের কালবেলাকে বলেন, বিজিবি দুজনের বিরুদ্ধে মামলা করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আসামিদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X