কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় রুদ্ধশ্বাস ম্যাচে আবাহনীকে হারাল মোহামেডান

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী-মোহামেডানের ফুটবল ম্যাচ। ছবি : কালবেলা
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী-মোহামেডানের ফুটবল ম্যাচ। ছবি : কালবেলা

রুদ্ধশ্বাস ম্যাচে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। শুরুটা ম্যাড়ম্যাড়ে হলেও সব নাটকীয়তা যেন শেষের জন্যই তৈরি ছিল।

শনিবার (১৪ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শেষদিকে ঘটা রোমাঞ্চে আলো ছড়ায় মোহামেডান।

বিশেষ করে ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের ৫ মিনিটের তৃতীয় মিনিটে আবাহনীকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন আকাশ। গোলবারে বলকে রাখতে পারলেই গোল করার এমন সুযোগ পেয়েও কল্পনাতীতভাবে হাতছাড়া করলেন তিনি। সুমন রেজার পাসটা গোল পোস্টের বাইরে মারলেন আকাশ। তার মিসের পরেই আবাহনীর খেলোয়াড়দের মাথায় হাত।

যদিও এরপরই ম্যাচের বড় নাকটীয়তা শুরু হয়। একদম শেষ মুহূর্তে গোল করে আবাহনী। কিন্তু আগেই রেফারি অফসাইডের পতাকা তুলে ধরায় সমতায় ফেরা হয়নি আবাহনীর। পরে সহকারী রেফারিকে ঘিরে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। তাতে অবশ্য লাভ হয়নি আবাহনীর।

এর আগে ১২ মিনিটে মোহামেডানকে এগিয়ে নেওয়ার দারুণ এক সুযোগ পান এমানুয়েল সানডে। কিন্তু প্রতিপক্ষের বক্সের মাঝ বরাবর বল পেয়েও শটটা মারলেন বারের ওপর দিয়ে। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে অবশ্য দলকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে।

প্রথমার্ধের যোগ করা সময়ের ২ মিনিটে সতীর্থ মিনহাজ রাকিবের ক্রসে শূন্য লাফ দিয়ে হেডে গোল করেন মোহামেডানের অধিনায়ক।

বিরতির পর পরেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আবাহনী। কিন্তু ৪৮ মিনিটে তাদের হতাশ করে ক্রসবার। আবাহনীর এক খেলোয়াড়ের নেওয়া শট বারে লেগে ফিরে আসে। ফিরতি সুযোগ পেলে তা পোস্টের ওপর দিয়ে মারেন সেই খেলোয়াড়।

এর দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল মোহামেডান। কিন্তু প্রতিপক্ষের বক্সের ফাঁকা জায়গায় বল পেয়েও বাইরে মারেন আর্নেস বোয়াটেং। ৫৫ মিনিটের কর্নার থেকে আরেকবার গোল করার সুযোগ পেয়েছিল মোহামেডান। সেবারও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি তারা।

অবশ্য ৭৪ মিনিটে গোলটা প্রায় পেয়েই গিয়েছিল মোহামেডান। কিন্তু ডান দিক থেকে দিয়াবাতের নেওয়া শট দূরের পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে দিয়াবাতের জয়সূচক গোলেই লিগে টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান।

এই জয়ের মাধ্যমে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেও চলে যায় মোহামেডান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১০

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১১

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১২

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৩

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৫

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৬

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৭

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৮

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৯

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

২০
X