কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা এনামুল গ্রেপ্তার

এনামুল কবীর । ছবি : সংগৃহীত
এনামুল কবীর । ছবি : সংগৃহীত

নেত্রকোনায় এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যার দিকে উপজেলার ছিলিমপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল কবীর খান কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে বিস্ফোরক আইনে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ । মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কেন্দুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগের কিছু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে আশ্রয় নিলে কর্মীরা গেট ভেঙে ভেতরে ঢোকে এবং আটটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। অতর্কিত এই হামলায় ব্যাপক ভাঙচুর করা হয়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়।

এজাহারে আরও বলা হয়, সে সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীকে হামলাকারীরা শার্টের কলার ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর তৎকালীন পরিস্থিতির কারণে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মামলা করা হয়েছে। এনামুল কবীর খান এ মামলার এজাহারভুক্ত আসামি।

জানা গেছে, ২০ নভেম্বর কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

কেন্দুয়া থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, আসামি এনামুলকে আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মামলার পর আসামিরা গা ঢাকা দেন। তবে পুলিশ পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ছিলিমপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ শিশুদের সহায়তায় প্রয়াস ও বুয়েট ইইই বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

মসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নেই নতুন কোনো কর

শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের সংঘর্ষ, নিহত ২৫

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি মুলতবি

চক্ষুসেবায় মেগা প্রজেক্ট ও বৈশ্বিক সম্মেলনের কো-হোস্ট হচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুই দিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

খেলা শেষে বাড়ি ফেরেননি ব্রাজিল সমর্থক, মিলল ঝুলন্ত মরদেহ

‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক

১০

ইতালিতে সালমার কনসার্টে দুগ্রুপের সংঘর্ষ

১১

হাইকোর্টের রায়ে দায়িত্বে ফিরছেন ৮ ইউপি চেয়ারম্যান

১২

স্থানীয় সরকার নির্বাচনে সীমানা নির্ধারণ নিয়ে যে তথ্য দিল ইসি

১৩

এনসিপির পদযাত্রা স্থগিত

১৪

বিশ্বকাপ ব্যর্থতার পর কোচকে নিয়ে ব্রাজিলের চূড়ান্ত সিদ্ধান্ত

১৫

সরকারি ব্যানারে ছবি সরানোর পেছনের রহস্য ও তারেক রহমানের ব্র্যান্ডিং!

১৬

আবারও নতুন গান নিয়ে ফিরছেন সাবিনা ইয়াসমিন

১৭

খেলতে গিয়ে পানিভর্তি গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

১৮

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১৯

শ্রমিকদল নেতা রিপন হত্যা, চট্টগ্রাম থেকে ২ আসামি গ্রেপ্তার

২০
X