মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত বিচার আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

যুবলীগ নেতা সুলতান আহমেদ। ছবি : সংগৃহীত
যুবলীগ নেতা সুলতান আহমেদ। ছবি : সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদকে দ্রুত বিচার আইনে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বীর মাইজাটি বাজারের নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুলতান উদ্দিন কেন্দুয়া উপজেলার কাঊরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলার গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মন্তাজ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

জানা যায়, কেন্দুয়ায় গড়াডোবা ইউনিয়নে গড়াডোবা বাদীর গ্রামে বসত বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলকে প্রধান আসামি করা হয়। অসীম কুমার উকিলের সহধর্মিণী বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিলকে ২নং আসামি করা হয়। আসামি করা হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩ জনকে। অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনসহ মোট ১৭৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪-৫ ধারা মোতাবেক কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

কেন্দুয়া থানার এসআই রোকন উদ্দিন কালবেলাকে বলেন, আসামি সুলতান আহমদকে ৫ ডিসেম্বর গড়াডোবা গ্রামের বিএনপি নেতা মন্তাজ উদ্দিনের করা দ্রুত বিচার আইনের ৪-৫ ধারা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামি সুলতান আহমেদকে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলার পর আসামিরা গা ঢাকা দেয়। তবে পুলিশ পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বীরমাইজাটি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X