যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে মাদ্রাসার ভিডিওটি ‘যেমন খুশি তেমন সাজো’

যশোরে মাদ্রাসার ভিডিওটি ‘যেমন খুশি তেমন সাজো’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া ছবি।

যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। ঠিক তার পাশেই দুই জন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে গার্ডের মতো দাঁড়িয়ে আছেন। মঞ্চের আশপাশে বেশ কয়েকজনকে শ্রোতা হিসেবে দেখা যাচ্ছে।

তবে যশোর সদর থানার রামনগর ইউনিয়নের রাজার হাটে অবস্থিত মাদ্রাসায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আয়োজিত সেই অনুষ্ঠানটি ‘যেমন খুশি তেমন সাজো’ বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার শিক্ষা সচিব মাকফুর রহমান বলেন, প্রতিবছর মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের পুরস্কৃত করা হয়। এরই ধারবাহিকতায় গত ১৭ ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখায়। এ ছাড়া উপস্থিত বক্তৃতা, হামদ, নাত ও গজল পরিবেশন করা হয়।

ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের হাতে থাকা অস্ত্রগুলো কাঠ, শোলা ইত্যাদি দিয়ে তৈরি।

জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, বিষয়টি কোনো খারাপ উদ্দেশে নিয়ে করা হয়নি। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য এমন আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ভিডিও দেখছি। এটি মাদ্রাসার ছাত্রদের প্রতিযোগিতার একটি অংশ। তারা অভিনয়ের অংশ হিসেবে ডামি অস্ত্র ব্যবহার করেছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১০

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৩

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৪

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৫

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৬

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৭

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৮

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১৯

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

২০
X